June 24, 2026, 4:56 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের আট দেশে ২৯৭ বাড়ি, ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ

এনামুল হক রাশেদী

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের আট দেশে ২৯৭ বাড়ি, ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

সাবেক ভূমিমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিবিদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে গড়ে তোলা বিপুল সম্পদের সাম্রাজ্য জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আটটি দেশে ছড়িয়ে থাকা তার মালিকানাধীন ২৯৭টি বাড়ি ও ৩০টি অভিজাত অ্যাপার্টমেন্টের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি মার্কিন ডলার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে জাবেদসহ মোট ছয়জনের নামে থাকা ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ার অবরুদ্ধ করার নির্দেশও দেওয়া হয়।

দুদকের তথ্য অনুযায়ী, সাবেক এই মন্ত্রীর বিদেশে থাকা সম্পদের তালিকা অত্যন্ত দীর্ঘ। এর মধ্যে শুধু কম্বোডিয়াতেই রয়েছে ১১৭টি বাড়ি। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৫৯টি, মালয়েশিয়ায় ৪৭টি, যুক্তরাষ্ট্রে ৪০টি এবং থাইল্যান্ডে ২৩টি বাড়ির সন্ধান পাওয়া গেছে।

এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতে ৯টি ও ফিলিপাইনে ২টি বাড়ির খোঁজ মিলেছে। ভিয়েতনামে রয়েছে ৪টি বাড়ির পাশাপাশি ৩০টি অভিজাত অ্যাপার্টমেন্ট। এসব স্থাবর সম্পদের পাশাপাশি যুক্তরাষ্ট্রে জাবেদের বিনিয়োগ করা এক কোটি ডলারও অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত।

দুদকের উপপরিচালক মশিউর রহমান এসব বাড়ি, অ্যাপার্টমেন্ট জব্দ এবং বিদেশে বিনিয়োগকৃত অর্থ অবরুদ্ধের আবেদন করেন। অন্যদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জাবেদসহ ছয়জনের নামে থাকা বিপুল পরিমাণ শেয়ার অবরুদ্ধ করার আবেদন জানালে আদালত তাতে সায় দেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক এই মন্ত্রী ও ব্যবসায়ী যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার বিরুদ্ধে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে দুদক ও সিআইডি একাধিক মামলা দায়ের করেছে।

দুদক জানিয়েছে, পাচারকৃত অর্থের উৎস ও গন্তব্য শনাক্ত হওয়ার পর এসব সম্পদ রাষ্ট্রের অনুকূলে জব্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংস্থাটি জানিয়েছে।

আওয়ামী সরকারের আমলে ফ্যাসিস্ট এই ভূমি মন্ত্রী সরকারের গুরুত্বপুর্ন মন্ত্রী থাকা অবস্থায় এভাবে পুকুর চুরি করে দেশের অর্থ বিদেশে পাচার করে বিভিন্ন দেশে এতগুলো মুল্যবান বাড়ী ও বিলাসবহুল ফ্লাটের মালিক হওয়ার খবরে চট্টগ্রামের পাশাপাশি সারা দেশের মানুষ বিস্মিত ও হতবাক!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা