June 21, 2026, 1:27 pm
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

স্বর্ণের বারসহ নারী চুয়াডাঙ্গায়চোরাকারবারি আটক

সাব্বির আলিম দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

স্বর্ণের বারসহ নারী চুয়াডাঙ্গায়চোরাকারবারি আটক

সাব্বির আলিম দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অভিযান চালিয়ে তিনটি স্বর্ণের বারসহ ২৫ বছর বয়সী মোছা. আসমা খাতুন নামের এক নারী চোরাকারবারিকে আটক করেছে। সোমবার ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি। এর আগে ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন জেলার দামুড়হুদা উপজেলার কামারপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারি স্বর্ণ চোরাচালান করবে। সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার বারাদী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৮০/১০-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া পাকা রাস্তার উপর থেকে ওই গ্রামের ওয়াসিম আলীর স্ত্রী আসমা খাতুনকে আটক করে। এসময় আটককৃতের কাছে থাকা তিনটি স্বর্ণের বার (ওজন ৩৫৪ গ্রাম), একটি বাটন মোবাইল ও নগদ ১৮০ টাকা জব্দ করেন। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য আটান্ন লাখ আটান্ন হাজার সাতশ ছাপ্পান্ন টাকা।

বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়েরপূর্বক আটককৃত আসামিকে থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা