June 21, 2026, 1:31 pm
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

হাতিয়াকে জেলা বানানোর ঘোষণা বিএনপির সাবেক এমপির

মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়াকে জেলা বানানোর ঘোষণা বিএনপির সাবেক এমপির

মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়াকে জেলা বানানোর ঘোষণা দিলেন নোয়াখালী- ৬ (হাতিয়া) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও আজিম গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়ার হরণি ইউনিয়নের বয়ারচর হাতিয়া বাজার জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্যে তিনি এ ঘোষণা প্রদান করেন।
প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপি থেকে প্রার্থী হব ইনশাআল্লাহ। হাতিয়া দ্বীপকে জেলায় রূপান্তর করব, হরণি ও চানন্দী ইউনিয়নকে উপজেলায় উন্নীত করব এবং নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ। আমি যে কথা বলি, সে কথা রাখি।
তিনি আরও বলেন, বর্তমানে অনেকে বিএনপিতে যোগ দিচ্ছেন। কিন্তু যখন আমরা বিএনপি করতাম, তখন বিএনপির নাম নেওয়ার মতো কেউ ছিল না। তখন দলের সমর্থন ছিল মাত্র তিন হাজার ভোটে। সেটিকে আমরা আজ লক্ষাধিক ভোটে উন্নীত করেছি।
তিনি বলেন, ১৯৮২ সালে বেগম খালেদা জিয়া হাতিয়া সফরে এসেছিলেন। সেই সময় তিনি হরণি ও চানন্দী ইউনিয়নের নাম ঘোষণা করেন এবং দ্রুত ও সুচারুভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। আমি অতীতে ছিলাম, ভবিষ্যতেও থাকব এবং বর্তমানে আছি— আমৃত্যু হাতিয়ার মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সবার দোয়া চাই, আমি-ও আপনাদের জন্য দোয়া করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি সময় নেই; উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের এখনই মাঠে নেমে পড়ার আহ্বান জানাচ্ছি।
জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ সাধারণ জনগণ পায়ে হেঁটে জনসভাস্থলে এসে মাঠ পরিপূর্ণ করে ফেলে। এসময় তিনি বিভিন্নস্থান থেকে আসা নেতা কর্মী ও সর্বস্তরের উপস্থিত জনতা তাকে কাছে পেয়ে মনের কথা খুলে বলেন এবং বিভিন্ন দাবি জানান।
বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইমাম হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার মো. আবুল কালাম, সাবেক ছাত্র নেতা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল উদ্দিন রাশেদ, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইফতেখার হোসেন স্বপন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আব্দুর রহিম, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন, সাবেক ছাত্রদল সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা