June 5, 2026, 6:04 pm
শিরোনাম :
নয়নপুরে জমি ক্রয়-বিক্রয়ে দালাল চক্রের দৌরাত্ম্য, অতিষ্ঠ এলাকাবাসী রাজশাহীতে পিস্তল ও গুলিসহ আটক ২, বড় চালান জব্দ। বেলকুচিতে ঢাকা এক্সপ্রেসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত – ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়নে কৃষক তালিকায় অনিয়ম রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা পরিবেশ দিবস উপলক্ষে কাহারোলে ইউএনওবিশ্ব’র বৃক্ষরোপণ কর্মসূচি চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে ​চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার টাকা দাবি প্রতিবাদে মানববন্ধন মনপুরায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ

মোল্লাহাটে চুরির দায়ে যুবকের হাত-পা ভেঙে চোখ উপড়ে ফেলার অভিযোগ।

Reporter Name

 

মোল্লাহাট(বাগেরহাট) সংবাদদাতা:

বাগেরহাটের মোল্লাহাটে ঘের থেকে মাছ চুরির অভিযোগে এক যুবককে হাত-পা ভেঙে চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে।
বুধবার (৬ এপ্রিল) দিবাগত রাত ২টায় উপজেলার চুনখোলা ইউনিয়নের আংরা বিলে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার দিবাগত রাত ২টায় চুনখোলা ইউনিয়নের আংরা বিলে শুকুর(৪২) ও চুনখোলা গ্রামের মকবুল মোল্লার ছেলে দিনু মোল্লা (৪০) লিয়াকত মুন্সীর মাছের ঘেরে জাল ফেলে মাছ চুরি করার সময় ধরা পড়ে।

লিয়াকত মুন্সীর মেজো ছেলে রোমান মুন্সী তাদের ধরে ফেল্লে চোরেরা তাকে পানিতে চুবিয়ে ধরে। তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে চোরেরা তাকে ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রোমান শুকুর নামক এক চোরের পা জড়িয়ে ধরে ডাক চিৎকার করলে আসেপাশের ঘের মালিক ও গ্রামবাসীরা ছুটে এসে তাকে ধরে ফেলে। উত্তেজিত জনতা শুকুরকে ব্যপক মারধর করে। এতে শুকুরের হাত-পা ভেঙে ভেঙে যায় এবং এদের মধ্যে থাকা কিছু দুষ্কৃতিকারী শুকুরের চোখ উপড়ে ফেলে।

ঘের মালিক লিয়াকত মুন্সী জানায়, জাল ফেলে মাছ চুরির সময় তার মেজো ছেলে রোমান মুন্সী তাদের ধরে ফেল্লে দুই চোর রোমানকে হত্যার উদ্দেশ্যে পানিতে চুবিয়ে ধরে। একজন তার অন্ডকোষ চেপে ধরে। এসময় রোমান চিৎকার দিলে চোরেরা তাকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রোমান চোর শুকুরের পা জড়িয়ে ধরে রেখে চিৎকার করতে থাকে। তার ডাক-চিৎকারে আসেপাশের ঘের মালিক ও গ্রামবাসীরা ছুটে এসে শুকুরকে মারপিট করেছে তবে কে বা কারা শুকুরের হাত-পা ভেঙে চোখ উপড়ে ফেলেছে তা তিনি জানেন না।

এ বিষয়ে শুকুরের পরিবার জানায়, ঐ এলাকায় শুকুরের মৎস ঘের রয়েছে, প্রতিদিনের ন্যায়ে আজও তিনি ঘেরে গিয়েছিলেন। তবে কিভাবে কি হয়েছে তা তাদের জানা নেই। তবে শুকুর মোল্লার হাত-পা ভেঙে চোখ উপড়ে ফেলা হয়েছে যা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবারের পক্ষ থেকে এর দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেন তারা।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, চুনখোলা ইউনিয়নের আংরা বিলে লিয়াকত মুন্সির মৎস ঘেরে মাছ চুরির সময় গ্রামবাসী কর্তৃক দুই চোর ধৃত হয়। তাদের মধ্যে দিনু মোল্লা নামক এক চোর পালিয়ে যায় এবং শুকুর(৪২)নামে এক চোর ধরা পড়ে।
এসময় উত্তেজিত জনতা শুকুরকে ব্যপক মারধর করে এবং তাদের মধ্যে থাকা কিছু দুষ্কৃতিকারী শুকুরের এক চোখ উপড়ে ফেলে এবং অন্য চোখ কাটা দিয়ে খুঁচিয়ে নষ্ট করে ফেলে। বর্তমানে শুকুর খুলনা মেডিকেল কলেজ চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষের থেকে অভিযোগ পাইনি, উভয় পক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা