বেলগাছা“ইউনিয়নবাসীর দোয়া চেয়ে নির্বাচনের মাঠে নামতে চান প্যানেল চেয়ারম্যান”খোরশেদ আলম সরকার
Reporter Name
- Update Time :
Monday, April 6, 2026
/
-
41 Time View
/
-

মোঃ আব্দুল আজিজ ইসলাম দৈনিক বাংলার নবকণ্ঠ কুড়িগ্রাম জেলা প্রতিনিধী
কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ৬ নম্বর বেলগাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বর্তমান প্যানেল চেয়ারম্যান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বেলগাছা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে গরিব, অসহায় ও মেহনতী মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং ভবিষ্যতেও সেই সেবা অব্যাহত রাখতে চান।
তিনি আরও জানান, ইউনিয়নবাসী যদি তাকে তাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে বেলগাছা ইউনিয়নের সার্বিক উন্নয়নে আরও ব্যাপকভাবে কাজ করবেন। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এ সময় তিনি বেলগাছা ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন এবং একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন গঠনে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।।
আরও সংবাদ