সারা বাংলাদেশে জ্বালানি সংকটে বড় ধরনের সিন্ডিকেট তৈরীর আশঙ্কা
Reporter Name
- Update Time :
Tuesday, April 7, 2026
/
-
56 Time View
/
-

মোঃ আল আমিন ইসলাম
বিশেষ প্রতিনিধি:
সারা বাংলাদেশে জ্বালানি সংকট আসলে কি সংকট পড়েছে, না ইচ্ছা করে কেউ ফেলিয়েছে এরকমই প্রশ্ন উঠেছে সচেতন ব্যক্তিদের মাঝে। আজকে দীর্ঘ ১৫ দিন থেকে এরকম এই তেল নিয়ে একটি বড় ধরনের সিন্ডিকেট চলছে পুরো বাংলাদেশ জুড়ে বলতেছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ। কিন্তু পাম্প মালিকদের বক্তব্যে বুঝা যায় যে আগেও যে তেল এসেছে, এখনো তাই আসতেছে তাহলে সমস্যাটা কোথায় স্থানীয় কিছু লোক প্রত্যেকটা তেল পাম্পে সিন্ডিকেট করে একটা করে গাড়ি ঢুকিয়ে তিন থেকে চারবার করে তেল নিয়ে মজুদ করে রাখতেছে। এবং যদি তেল পাম্প মালিক কর্তৃপক্ষ কিছু বলতে যায় অগণিত হামলা শিকার এবং বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হচ্ছে তেল পাম্প মালিকদের । তবে জলঢাকার জ্বালানি সংকট নিয়ে কথা হয় জলঢাকা উপজেলা নির্বাহী অফিসারের সাথে তিনি জানান যে জ্বালানি তেলে কোন সংকট নেই, কিন্তু কিছু মানুষ বিশৃঙ্খলা করে এটি সমস্যা বাজিয়ে দিচ্ছে দিন দিন এবং ভোগান্তিতে সাধারণ মানুষদের ফেলাচ্ছে আমরা অলরেডি প্রত্যেকটি তেল পাম্পে ট্যাগ অফিসার বসিয়েছি আমরা ঠিক রকম মনিটরিং করে যাচ্ছি এটা খুব শীঘ্রই সমাধান হবে। এবং বিভিন্ন পাম্পে তেল সিন্ডিকেটের বিষয় নিয়ে কথা হয় জলঢাকা উপজেলার এম ডি শরীফুল ইসলাম বাবুর সাথে তিনি গণমাধ্যম কর্মীদের জানান যে আসলে তেলের কোনো সংকট নেই, এটি ইচ্ছে করে কিছু মানুষ সাধারণ মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করতেছে এটি সরকারকে একটি বিপদে ফেলার পায়তারা চালাচ্ছে সিন্ডিকেট কারিরা তবে কোনোভাবেই এটি সফল হবে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে শক্ত অবস্থানে দেশ শাসন করে যাচ্ছে, তেল নিরাশনেও কিছুদিনের ভেতর সমাধান হবে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তরুণ এই নেতা। এবং বিষয়টি নিয়ে কথা হয় জলঢাকা উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবুর সাথে তিনি জানান যে আমরা প্রত্যেকটা পাম্পে আমাদের নিজস্ব লোক আমরা দিবো মানুষদের জন্য আসলে কারা এই সিন্ডিকেট করতেছে তা দেখার জন্য, সাধারণ মানুষদের ভিতরে বিভ্রান্ত ছড়াচ্ছে এটা প্রশাসন দেখে অবশ্যই ব্যবস্থা নেবে। আমরা কোনভাবেই সরকারকে বিপদে ফেলে কেউ ফায়দা নিবে এটা কোনদিনই সম্ভব হবে না এই বাংলাদেশের মাটিতে, এবং তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সকল কর্মীদের নির্দেশনা দেওয়া আছে যে সকল তেল পাম্প মালিকদের সহযোগিতা করবেন সাধারণ মানুষরা যেনো কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়। তবে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের প্রশ্ন উঠেছে যে তেল আসতেছে সঠিক নিয়ে যাচ্ছে কারা এটি সরকারকে বিপক্ষে ফেলার পায়তারা হতে পারে, এজন্য সকল সচেতন নাগরিকসহ সকল মানুষকে সহযোগিতা করতে হবে সরকার কে। আমরা জ্বালানি পরিমাপ মতো নেব গাড়ীতে অতিরিক্ত কোনো জ্বালানি ব্যবহার করব না দেশের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবকিছু নিরসনে সরকার অবশ্যই ভূমিকা রাখবেন একটু ধৈর্য ধরেন সবকিছুই সমাধান হবে।
আরও সংবাদ