June 5, 2026, 12:33 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।।

Reporter Name

 

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার

ভোলার মনপুরা উপজেলার হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা প্রেসক্লাবের সভাপতি আহিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা নাছির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকরাম কবিরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা