June 5, 2026, 11:26 am
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে দেশ ও বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

Reporter Name

 

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

 

মংগবার,১৪ এপ্রিল ২০২৬,বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই দিনটি আমাদের জাতিসত্তার এক উজ্জ্বল প্রকাশ, যা সকল ভেদাভেদ ভুলে একসূত্রে বেঁধে রাখে দেশের মানুষকে।খবর আইবিএননিউজ।

বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে দেশ ও বিশ্ববাসীকে জানিয়েছেন পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তারা বলেছেন,আমরা বিশ্বাস করি, নতুন বছর আমাদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে ন্যায়, সমতা ও উন্নয়নের পথে।

বর্তমান সময়ে আমাদের সমাজে যে বিভাজন, অসহিষ্ণুতা ও অর্থনৈতিক বৈষম্য দেখা যাচ্ছে, তা থেকে উত্তরণের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সর্বজনীন গণতন্ত্র, অর্থনৈতিক ও সংস্কৃতিক অধিকার, বাকস্বাধীনতা, আইনের শাসন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ গণমুক্তি পার্টির ঘোষণাপত্র ও প্রচারপত্রের মাধ্যমে পার্টির পক্ষ থেকে আমরা সকলকে অনুরোধ করছি- জাতি, রাষ্ট্র ও জনগণের সার্বিক কল্যাণে বাংলাদেশ গণমুক্তি পার্টির বক্তব্য ও কর্মসূচির প্রতি দেশবাসীর সকলের সক্রিয় সমর্থন।

নতুন বছরের প্রত্যাশা হোক- একটি বৈষম্যমুক্ত গণতান্ত্রিক, মানবিক ও সম্প্রীতিময় উন্নতিশীল বাংলাদেশ।

আসুন, আমরা সকলে মিলে জনজীবন, জাতি ও রাষ্ট্র এমনভাবে গড়ে তুলি যাতে সকলেরই কল্যাণ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা