
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাজীপুরের শ্রীপুরে জমি দখলের অভিযোগ
গাজীপুর প্রতিনিধি :আল আমিন খান
গাজীপুরের শ্রীপুরে আদালতের ‘স্থিতাবস্থা’ (Status Quo) আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. বোরহান উদ্দিন শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী ও তার পরিবার গাজীপুরের শ্রীপুর থানার গোসিংগা মৌজার একটি জমির বৈধ মালিকানা দাবি করে আসছেন। উক্ত জমি নিয়ে আদালতে বর্তমানে একটি মামলা চলমান রয়েছে (টাইটেল স্যুট নং- ২৮৭/২০২০)। আদালত উক্ত জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার জন্য ‘স্থিতাবস্থা’ বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে:
বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ: বিবাদী ১সাদেক কাজি ২ছাঈম ফকির ৩নাঈম ফকির ৪নাঈম ফকির, ৫আবু ইউসুফ ৬/আবু সাইফ সহ আরও কয়েকজন গত ১৭/০৪/২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমিতে প্রবেশ করে।
আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিবাদীরা ওই জমিতে জোরপূর্বক সীমানা প্রাচীর ও অন্যান্য স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন।
হুমকি ও ভীতি প্রদর্শন: অভিযোগকারী বাধা দিতে গেলে বিবাদীরা তাকে ও তার পরিবারের লোকজনকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। বর্তমানে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।
অভিযোগকারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ নির্মাণ কাজ বন্ধ করতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে ওই জমিতে কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না ঘটে এবং বিবাদীদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়েছে।