
না ফেরার দেশে পাড়ি জমালেন অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা কামাল
মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার
শোক ও বেদনায় ভোলাবাসী হারালেন এক প্রথিতযশা শিক্ষাবিদ, আদর্শিক নেতা ও সমাজসেবক অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা কামালকে।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ ২টা ১২ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মী, অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, মরহুম অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে শিক্ষা ও দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা জেলার প্রথম স্থানীয় জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সাবেক আমির, বরিশাল অঞ্চল টিম সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে ভোলার সামাজিক, শিক্ষা ও ধর্মীয় অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ জানানো হয়েছে, মরহুমকে ক্ষমা করে তার জন্য দোয়া করার জন্য।
মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।