June 5, 2026, 9:59 am
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি

Reporter Name

দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে সাংবাদিক জাহাঙ্গীর চৌধুরী রিফাতের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকাল ৪টায় আকিলশাহ বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে কুলঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মনি রানীকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রিফাতের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তাদের অভিযোগ, তথাকথিত জামায়াত নেতা ও ভাড়াটিয়া সন্ত্রাসী ইমরান এই ঘটনার সঙ্গে জড়িত এবং দ্রুত তাকে গ্রেফতার করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী একরাম হোসেন, জমিয়ত নেতা মাহদী হাসান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আব্দুল মহিম এবং ছাত্রদল নেতা জিসানসহ আরও অনেকে।

বক্তারা আরও বলেন, ২০২২ সাল থেকে সাংবাদিক জাহাঙ্গীর চৌধুরী রিফাত সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। এলাকার মানুষের কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। তার মতো একজন দায়িত্বশীল সাংবাদিকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা