June 5, 2026, 7:44 am
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

কাহারোলে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন।।

Reporter Name

কাহারোলে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন।।

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের কাহারোলে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত গোল্ড কাপ ফুটবল ২০২৬ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।২৭ এপ্রিল ২০২৬ ইং রোজ সোমবার বিকেলে কাহারোল উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় দুই টি বালক ও দুইটি বালিকা দল অংশ গ্রহণ করে।উপজেলার তাড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র বালিকা দল ২-১ গোলে গড়নুর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বালক পশ্চিম সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে নয়াবাদ মাকলা ফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলার শুরু থেকেই উভয় দলই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।
খেলা শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম কে এ জিন্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ প্রমূখ তারা বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে তোলে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক। পুরো আয়োজনটি ছিল আনন্দ, উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর।
উল্লেখ্য, এই গোল্ড কাপ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং দীর্ঘদিনব্যাপী প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা দুটি দল ফাইনালে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা