June 5, 2026, 7:44 am
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

Reporter Name

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায়  সভাপতিত্ত করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী। মাদক, চোরা চালান, বাল্যবিবাহ, ইভটিজিং,  সামাজিক অপরাধ, ইত্যাদি বিষয় নিয়ে আলোকপাত হয়। ওসি মিন্টু রহমান, পল্লী বিদুতের এজিএম আলমগীর কবির, বিজিবি সুবেদার আইয়ুব আলী, চকচন্ডি কোম্পানির নায়ক সুবেদার আমিরুল ইসলাম, শিমুলতলী কোম্পানির সুবেদার শহিদুল ইসলাম আনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে তাদের কার্যক্রম তুলে ধরেন। বর্তমান সময়ে ইভটিজিং কমে যাওয়া, মাদক ব্যবসায়ীদের ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা না থাকা ইত্যাদি বিষয়ে তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা
আশীষ কুমার সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা মাহফিল হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হানজালা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমীর মাওলানা আতাউর রহমান ও ইউপি চেয়ারম্যান গন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউএনও প্রশান্ত চক্রবর্তী সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা