June 5, 2026, 6:07 am
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

Reporter Name

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবসটি নানা আয়োজনে উজ্জীবিত হয়েছে।
“সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৬ পালন করা হয়। আজ(২৮ এপ্রিল) মঙ্গলবার জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এই দিবসটি পালন করা হয়।

সকাল ৯ টার দিকে আদালত প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিবসটির শুভকর্মসুচি উদ্বোধন করেন বিজ্ঞ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জর্জ মোঃ রেজাউল করিম সরকার। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে অংশ নেয় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন রফিকুজ্জামান।

সড়ক প্রদক্ষিণ শেষে আদালত ভবনের সম্মেলন কক্ষে ঘন্টাব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুগ্ন ও দায়রা জর্জ অলরাম কার্জীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,মোঃ মাহবুবুর রহমান, নারী ও শিশু ট্রাইবুন্যালের-১ এর বিচারক মেরিনা সুলতানা সহ জেলা জর্জ কোর্টের বিভিন্ন পর্যায়ের বিচারকগন। এছাড়াও আইনজীবী সমিতির আহব্বায়ক সেকেন্দার আজম আনাম, জিপি আব্দুল মজিদ, পিপি আব্দুল হালিমসহ স্থানীয় বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিবসটি পালনের মুল লক্ষ্য হচ্ছে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিকরা। আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষকে বিনা খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ২০০০ সালের আইন অনুযায়ী ২০১৩ সাল থেকে এই দিবস পালিত হয়ে আসছে।

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে এ্যাডভোকেট রেজোয়ানুল মন্ডল, এ্যাডভোকেট আহম্মেদ নাজমুল হুদা নামে দুই জন আইনজীবীর হাতে সম্মননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা