বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের জলাবদ্ধতা কমাতে চসিক মেয়রের তাৎক্ষণিক পদক্ষেপে নগরজীবনে কিছুটা স্বস্তি ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত ঠাকুরগাঁওয়ে ২০০ পরিবারে নগদ সহায়তা, জীবনমান উন্নয়নে নতুন উদ্যোগ পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত লক্ষ্মীপুর যুবলীগ নেতা গ্রেফতার | মাদক সেবনে বাধা: কিশোর গ্যাংয়ের হামলায় শ্রমিক আন্দোলনের নেতা গুরুতর আহত। মুন্সিগঞ্জ জেলা মাদকদ্রব্য উপপরিচালক এর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ সুজন বেপারী শিবপুরে রাস্তা থেকে পাওয়া গেল এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিন প্যাকেট খাতা, থানায় জমা চাটখিলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের এন্তার অভিযোগ ॥ ক্ষুব্ধ অভিভাবকরা

ঠাকুরগাঁওয়ে ২০০ পরিবারে নগদ সহায়তা, জীবনমান উন্নয়নে নতুন উদ্যোগ

Reporter Name

ঠাকুরগাঁওয়ে ২০০ পরিবারে নগদ সহায়তা, জীবনমান উন্নয়নে নতুন উদ্যোগ

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ে দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে এসেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সংস্থাটির ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রামের উদ্যোগে জেলার ২০০টি অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত সেন্ট মাদার তেরেজা স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এই সহায়তা পরিবারগুলোর আর্থিক অবস্থার উন্নয়ন এবং শিশুদের শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সহায়তা গ্রহণে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—বাল্যবিবাহ বন্ধ রাখা, অর্থ উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করা (যেমন গবাদিপশু বা ক্ষুদ্র ব্যবসা) এবং পরিবারের শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো নিশ্চিত করা।
সংস্থাটি জানায়, ধাপে ধাপে জেলার ৮০০ হতদরিদ্র পরিবারের মাঝে মোট ৮০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। শেষে সহায়তা পাওয়া পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা