বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ আওয়ামিলীগ এর প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর মৃত্যু ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা এবং নেশাজাতীয় ট্যাবলেট এর বিশাল চালান জব্দ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক মিথ্যা অভিযোগের হয়রানির শিকার কাহারোলে মাদক সেবনের দায়ে দুই যুবককের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত আরইউটিডিপি উদ্যোগে ঝিকরগাছা পৌরসভায় কপোতাক্ষ নদ কেন্দ্রিক বৃহৎ পর্যটন প্রকল্প গফরগাঁওয়ে যুবদল নেতার বিরুদ্ধে খামার দখল করে মাছ লুটের অভিযোগ ‎হাম আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ- ত্রিশালে জুয়ার আসরে পুলিশের হানা আটক তিন জুয়ারী মনপুরায় বিদ্যুৎ ব্যবস্থায় বড় উদ্যোগ: বসছে ২৮ কিলোমিটার সাবমেরিন ক্যাবল

বাংলাদেশ আওয়ামিলীগ এর প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর মৃত্যু

Reporter Name

বাংলাদেশ আওয়ামিলীগ এর প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর মৃত্যু

জামাল উদ্দিন
নিজস্ব প্রতিনিধি (মিরসরাই, চট্টগ্রাম)

কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এর বর্ষিয়ান ও প্রবীণ রাজনীতিবিদ চট্টগ্রাম ১ মিরসরাই উপজেলার সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামিলীগ এর সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ঢাকা স্কয়ার হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০.১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

তিনি ছিলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযুদ্ধা। ছিলেন সেক্টর কমান্ডার ও সাহসী সংগঠক।

বর্ষিয়ান এই নেতা দীর্ঘ বছর রাজনীতির সাথে জড়িত ছিলেন। ছয় বার চট্টগ্রাম ১ আসনের সংসদীয় সদস্য হয়ে সংসদে উপস্থিত ছিলেন দুইবার সফল মন্ত্রী ছিলেন।

প্রথম জানাযা আজ বিকাল ৫টায় রাজধানীর গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণ, ২য় জানাযা আগামীকাল সকাল ১১টায় চট্টগ্রামের ওয়াসা জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ এবং ৩য় জানাযা বিকাল ৫টায় মিরসরাইয়ের ধুমে মহাজনহাট কলেজ মাঠে অনুষ্ঠিত হবে৷

তাঁর মৃত্যতে আওয়ামী পরিবারে নেমে আসে শোকের ছায়া। নিজ এলাকায় সাধারণ মানুষের কাছেও ছিলো তাঁর বেশ জনপ্রিয়তা। বর্ষিয়ান এই নেতার প্রয়ানে কান্নায় ভেঙ্গে পড়েন অনেক নেতাকর্মি ও সমর্থকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা