ত্রিশালে জুয়ার আসরে পুলিশের হানা আটক তিন জুয়ারী
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
ময়মনসিংহের ত্রিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নিয়মিত অভিযানে জুয়া খেলা অবস্থায় ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,ত্রিশাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহম্মদের দিক নির্দেশনায় ত্রিশাল থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার এলাকায় অভিযান পরিচালনা করে।
বুধবার ১৩ মে রাতে ত্রিশাল থানাধীন ত্রিশাল পৌরসভার চরপাড়া ০৩ নং ওয়ার্ড এলাকা হতে জুয়া খেলার তাস,মোমবাতি, নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ১| মোঃ মাসুদ মিয়া (২৫), সাং-ত্রিশাল চরপাড়া, ০৩নং ওয়ার্ড, ত্রিশাল পৌরসভা, ২| মোঃ মোস্তফা (৫৫), সাং-দিঘারকান্দা, থানা-কোতোয়ালী ৩| মোঃ বিল্লাল হোসেন (৫৯), সাং-দেওয়ানিয়াবাড়ী, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহম্মেদ জানান, আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।