মুন্সিগঞ্জ দক্ষিন ইসলাম পুরের জাতীয়তাবাদী দলের নেতা মোঃ অদুদ মিয়ার বার্তা।
মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ জেলা শহরের দক্ষিন ইসলাম পুরের স্বনামধন্য সাবেক মৃত মোঃ আব্দুল কাদির মেম্বারের পুত্র রাজনৈতিক পরিবারের সন্তান মোঃ অদুদ মিয়ার বার্তা।
জেলা শহরের জাতীয়বাদী দলের বিএনপি নেতা মোঃ অদুদ মিয়া বলেন, যে আওয়ামী লীগ গত ১৫ বছর অত্যাচার-জুলুম চালিয়েছে, জুলাই-আগস্টের আন্দোলনে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেছে। জুলুম, অত্যাচার করার পরিণাম কী হতে পারে, তা আওয়ামী লীগ টের পাচ্ছে। বিগত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ধরনের জুলুম, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হয়েছে।
জেলা শহরের জাতীয়বাদী দলের বিএনপি নেতা মোঃ অদুদ মিয়া বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তাঁর রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং দেশের প্রতি অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।