বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
গফরগাঁওয়ে যুবদল নেতার বিরুদ্ধে খামার দখল করে মাছ লুটের অভিযোগ ‎হাম আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ- ত্রিশালে জুয়ার আসরে পুলিশের হানা আটক তিন জুয়ারী মনপুরায় বিদ্যুৎ ব্যবস্থায় বড় উদ্যোগ: বসছে ২৮ কিলোমিটার সাবমেরিন ক্যাবল মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ মৌলভীবাজারসহ সর্বত্র বাড়ছে মাদক, কিশোর গ্যাং, ধর্ষণ ও লাশের মিছিল: নীরব সমাজ কি অপরাধীদের শক্তি দিচ্ছে? — মোয়াজ্জেম হোসেন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী লাল চুড়ি পরুন: নাসির উদ্দিন পাটোয়ারীর মুন্সিগঞ্জ দক্ষিন ইসলাম পুরের জাতীয়তাবাদী দলের নেতা মোঃ অদুদ মিয়ার বার্তা। গোবিন্দগঞ্জের নাকাই হাটে জমির সিমানা বিরোধে সংঘর্ষে নিহত ১ আহত -১০

কুড়িগ্রাম সদর এসিল্যান্ডকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reporter Name

কুড়িগ্রাম সদর এসিল্যান্ডকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মোহাম্মদ আব্দুল আজিজ ইসলাম সাগর বাংলাদেশ ক্রাইম ২৪ স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম

কুড়িগ্রাম:
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি অনলাইন পোর্টালে কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে। সংশ্লিষ্ট সংবাদে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

প্রতিবাদলিপিতে এসিল্যান্ড মোঃ আরিফুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সরকারি দায়িত্ব পালনের সময় তিনি সর্বদা আইনানুগ ও স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করেন। ব্যক্তিগত স্বার্থ হাসিল কিংবা কাউকে হয়রানি করার মতো কোনো কর্মকাণ্ডের সঙ্গে তিনি কখনো জড়িত নন বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। প্রকাশিত সংবাদে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি বলেও দাবি করেন তিনি।

প্রতিবাদে তিনি জানান, সরকারি কর্মকর্তা হিসেবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে সচেতন মহল বলছে, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি। সঠিক অনুসন্ধান ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা