June 5, 2026, 3:27 am
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

নেছারাবাদ উপজেলা ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট, ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা

Reporter Name

*নেছারাবাদ উপজেলা ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট, ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা*
*স্টাফ রিপোর্টার: ইব্রাহিম হাওলাদার*

*নেছারাবাদ, পিরোজপুর:* নেছারাবাদ উপজেলার ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে কোমলমতি শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারছে না। অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ভবনেই প্রতিদিন ক্লাস করতে বাধ্য হচ্ছে তারা।

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বিদ্যালয়ের বিদ্যমান ভবনটি জরাজীর্ণ ও অপর্যাপ্ত। শিক্ষার্থীর সংখ্যার তুলনায় ক্লাসরুমের সংখ্যা খুবই কম হওয়ায় একই কক্ষে একাধিক শ্রেণির পাঠদান চালাতে হচ্ছে। বৃষ্টি হলেই ছাদ চুয়ে পানি পড়ে, ফলে ক্লাস বন্ধ রাখতে হয়।

ভুক্তভোগীরা বলেন, “ভবনটি এতটাই ছোট যে সব শিক্ষার্থী একসাথে বসতেও পারে না। প্রতিদিন ক্লাস রুমে ঢুকে দেখি ভবনের অবস্থা ঝুঁকিপূর্ণ। এভাবে পড়াশোনা চালানো সম্ভব না।”

সরেজমিনে যা দেখা গেল
স্থানীয় সাংবাদিক মো. ইব্রাহিম হাওলাদার সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখতে পান ভবনটির বেহাল দশা। প্রধান শিক্ষকের কক্ষের ছাদ এতটাই ভেঙে গেছে যে ভেতর থেকে আকাশ দেখা যাচ্ছে।

প্রধান শিক্ষক জানান, “বার সরকারের দপ্তরে চিঠি দিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অতি দ্রুত নতুন ভবন প্রয়োজন। সরকারের কাছে আমার অনুরোধ, সরেজমিনে এসে অবস্থা দেখে ব্যবস্থা নিন। শিক্ষার্থীরাও একই দাবি জানাচ্ছে।”

দ্রুত হস্তক্ষেপের দাবি
অভিভাবক ও এলাকাবাসীর দাবি, বিষয়টি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা বলেন, “উপর মহলের লোকজন কি দেখতে পায় না ভবনটি ধ্বসে পড়ার উপক্রম হয়েছে? দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

তারা দ্রুত নতুন ভবন নির্মাণ ও মেরামতের ব্যবস্থা করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। এলাকাবাসীর মতে, এখনই পদক্ষেপ না নিলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝরে পড়বে এবং এলাকার শিক্ষার হার কমে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা