June 5, 2026, 1:21 am
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

পিবিআই নারায়ণগঞ্জ জেলার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে। ফতুল্লা

Reporter Name

পিবিআই নারায়ণগঞ্জ জেলার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে। ফতুল্লা

বিশেষ প্রতিনিধি
মোঃ সাইফুল ইসলাম

 

থানাধীন কুতুবপুরের আলীগঞ্জ রেললাইন সংলগ্ন হাজী সাহাবুদ্দিনের মাছের খামারের পুকুরে বিকাশ ব্যবসায়ী আতিকুল ইসলাম (১৯) হত্যাকাণ্ডের ঘটনার দীর্ঘ ০২ বছর ০৬ মাস পর অবশেষে মূল রহস্য উন্মোচন করা হয়েছে। এ ঘটনায় জড়িত ০৬ জন আসামিকে গ্রেফতার করেছে পিবিআই। এর মধ্যে ০২ জন আসামি আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
পিবিআই সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তি, গোপন সংবাদের ভিত্তিতে এবং দীর্ঘ তদন্ত কার্যক্রমের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে একে একে আসামিদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হয়।
উল্লেখ্য, নিহত আতিকুল ইসলাম স্থানীয়ভাবে বিকাশ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের পর ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। দীর্ঘ সময়েও ঘটনার রহস্য উদঘাটিত না হওয়ায় নিহতের পরিবারসহ স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। অবশেষে পিবিআই নারায়ণগঞ্জ জেলার নিরলস প্রচেষ্টায় আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হওয়ায় স্বস্তি ফিরেছে নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে।
এ বিষয়ে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ, বিপিএম জানান, “পিবিআই সবসময় গুরুত্বসহকারে চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্ত করে থাকে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও অপরাধীদের আইনের আওতায় আনতে পিবিআইয়ের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা