May 19, 2026, 12:43 pm
শিরোনাম :
জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা ১০ নং জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আবারও আব্দুস সবীর সফিরকে চায় জনগণ ও বিএনপির তৃণমূল কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আসছেন সাবেক ভিপি মোঃ আব্দুর রহিম শামীম চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদ আলমের যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে ১৯ মে থেকে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা রংপুরে বি.আর.টিসি বাসের ভয়াবহ দুর্ঘটনা : নিহত ১, আশঙ্কা জনক অবস্থায় আহত আরকজন স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতির মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান এইচ এম লুৎফর রহমান। কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো অরাজকতা চলবে না : চসিক মেয়র শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

Reporter Name

শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল
সংগ্রহ অভিযানের উদ্বোধন

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার
শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে
অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে শ্রীবরদী সরকারি খাদ্য গুদাম চত্বরে ধান ও চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন
শেরপুর ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুচিত্রা রানী পন্ডিত,
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহবায়ক দাবার উদ্দিন সরকার রেজা, আবু রায়হান বাবুল চেয়ারম্যান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা
গুলসানা খাতুন, উপ-পরিদর্শক আল আমিন সহ উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা, বিএনপি দলীয় নেতৃবৃন্দ, কৃষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চলতি বোরো মৌসুমে শ্রীবরদী উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ১৪৮ মেট্রিক টন ধান ও ৪৯ টাকা কেজি দরে
৭ টি অটো রাইস মিল থেকে ৩৬৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ শে আগস্ট পর্যন্ত চলবে এ সংগ্রহ অভিযান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা