June 4, 2026, 11:49 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

কাহারোলে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা সমাপ্ত

Reporter Name

কাহারোলে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা সমাপ্ত

কাহারোল(দিনাজপুর)প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোল উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা সফলভাবে সমাপ্ত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলায় সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজ ও দ্রুত পৌঁছে দেওয়া হয়।২১ মে ২০২৬ ইং বৃহস্পতিবার কাহারোল উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে,
মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ জানেআলম। এ সময় তিনি বলেন, ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই এ মেলার মূল উদ্দেশ্য।
তিন দিনব্যাপী এ মেলায় নামজারি, খতিয়ান ও পর্চা সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি সেবা গ্রহণের নিয়মসহ বিভিন্ন বিষয়ে সেবা ও পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও ভূমি সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা, তথ্যসেবা বুথ এবং তাৎক্ষণিক সমস্যার সমাধান কার্যক্রম পরিচালিত হয়।
মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবা প্রত্যাশীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনেকেই তাৎক্ষণিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা ভূমি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মেলায় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও শ্রেষ্ঠ স্টল কারী দের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি মোঃ জানেআলম।

সুকুমার রায়
কাহারোল, দিনাজপুর
২১-০৫-২০২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা