June 4, 2026, 7:33 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

Reporter Name

 

এমএইচ মিডিয়া গ্রুপ লিমিটেড-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক আলোচিত সংবাদ ও বাংলার কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ শরিফুল ইসলামের মা আজ শুক্রবার ভোর ৫টায় মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা ছিলেন অত্যন্ত সাদাসিধে, ধর্মপরায়ণ ও মানবিক গুণাবলিসম্পন্ন একজন নারী। জীবদ্দশায় তিনি সমাজের মানুষের বিভিন্ন কল্যাণমূলক কাজে নীরবে সহযোগিতা করেছেন এবং সমাজে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

মরহুমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া চাওয়া হয়েছে। মরহুমার জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
নিউজটি ধরা অনুরোধ রইলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা