July 28, 2026, 9:40 am
শিরোনাম :
প্রাণহানির পরও থামেনি ড্রেজার সিন্ডিকেট, নতুন রাস্তা কেটে চলছে ঝিল ভরাট কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ” শাসনের আড়ালে শৈশব নিগ্রহ: ক্ষুব্ধ সমাজ, নিশ্চুপ প্রশাসন!” বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি? স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে লড়বেন আমিনুর রহমান (বাচ্চু) কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র কিনলেন মোঃ আব্দুল আজিজ (বাবু), দোয়াত-কলম প্রতীকে সমর্থন কামনা দুর্গাপুর কাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মাহাবুর রহমান উলিপুর, চিলমারী ও রাজারহাটে উন্নয়নকাজে তদারকি জোরদার, এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সরেজমিন পরিদর্শন

কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে লড়বেন আমিনুর রহমান (বাচ্চু)

Reporter Name

কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে লড়বেন আমিনুর রহমান (বাচ্চু)

স্টাফ রিপোর্টার | মোঃ আব্দুল আজিজ মিয়া

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং: রাজ-৩১৪) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দীর্ঘদিনের শ্রমিক সংগঠক আমিনুর রহমান (বাচ্চু)। মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের ঘোষণা দেন।

সম্প্রতি বুধবার কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শ্রমিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুর রহমান (বাচ্চু) বলেন, একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক শ্রমিক সংগঠন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা, সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে তিনি কাজ করতে চান। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই শ্রমিকদের প্রকৃত নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ সৃষ্টি করবে। তাই তিনি আশা করছেন, সকল সদস্য স্বাধীন ও নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে কাজ করে আসছেন। সংগঠনের প্রতিটি পর্যায়ের অভিজ্ঞতা তাঁকে শ্রমিকদের সমস্যা, দাবি-দাওয়া ও প্রত্যাশা সম্পর্কে বাস্তব ধারণা দিয়েছে। নির্বাচিত হলে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

সংগঠনের বিভিন্ন সূত্রে জানা যায়, আমিনুর রহমান (বাচ্চু) ২০০০ সালে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য (সদস্য নম্বর-২৯২৯) হিসেবে সংগঠনে যুক্ত হন। এরপর তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি কুড়িগ্রাম মোটর শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা ও আজীবন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল করিম মধুর মৃত্যুর পর প্রায় ১১ মাস ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের আস্থা, দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচিত হলে ব্যক্তি স্বার্থ নয়, সংগঠন ও শ্রমিকদের সামগ্রিক কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন বলে অঙ্গীকার করেন।

এদিকে, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও অন্যান্য নির্বাচনী কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা