June 4, 2026, 7:49 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

অপপ্রচার গুজব ছড়ালেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে পুলিশ সুপার রওনক জাহান

ইব্রাহিম হোসেন

অপপ্রচার গুজব ছড়ালেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে পুলিশ সুপার রওনক জাহান

ইব্রাহিম হোসেন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে যশোর জেলায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার (এসপি) রওনক জাহান। তিনি বলেছেন, পূজাকে কেন্দ্র করে যদি কেউ অপপ্রচার, গুজব ছড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি কিংবা সরাসরি পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসপি রওনক জাহান জানান, যশোর জেলায় ৭০৬টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে চারটি সেক্টরে স্ট্রাইকিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি থানায় বিশেষ টিম থাকবে, পাশাপাশি ৪০টি মোবাইল টিম ও ১৭২টি মোটরসাইকেল টিম মাঠে থাকবে। চলবে নিয়মিত তল্লাসি। পূজা উৎযাপন পরিষদ ও স্থানীয় পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করবে।

তিনি বলেন,অনেক সময় ছোটখাটো ঘটনা ধর্মীয় বিষয় হিসেবে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যে দেশব্যাপী গুজবে রূপ নেয়। এসব গুজব ঠেকাতে জেলা পুলিশের সাইবার ক্রাইম টিম সর্বদা মাঠে থাকবে। তারা ২৪ ঘন্টা সাইবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। পুলিশ সুপার আরো বলেন, পূজামণ্ডপগুলোকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে মন্দিরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সদর উপজেলায় পাঁচটি পূজামণ্ডপে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে মানুষের সমাগম বেশি হয়। এছাড়া পূজা উৎযাপন পরিষদসহ সংশ্লিষ্ট কমিটিকে সরকারি নির্দেশনা মেনে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে স্বচ্ছলদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে এ ব্যবস্থা করার কথা বলা হয়েছে। একই সাথে মাদকের বিরুদ্ধ জিরো টলারেন্স উল্লেখ করে তিনি মাদক রুখতে পুলিশের পাশাপাশি প্রত্যেকের এগিয়ে আসার আহবান জানান। এছাড়া বিষয়টি নিয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য ইউনিটের সাথেও তাদের কথা হয়েছে বলে জানান।

মতবিনিময় সভায় জেলা পুলিশের সাম্প্রতিক সাফল্যও তুলে ধরেন এসপি রওনক জাহান। তিনি মণিরামপুর থানায় বাবার হাতে মেয়েকে হত্যা মামলার দ্রুত তদন্ত ও আসামি আটক, সম্প্রতি ডাকাত আটক ও মালামাল উদ্ধার, ছিনতাইকারী আটকসহ বিভিন্ন অভিযানের সাফল্য এবং মামলা নিস্পত্তি ও ওয়ারেন্টভুক্ত আসামি ধরার অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। পরিশেষে তিনি বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে এবং অপরাধীর ধর্ম বা বর্ণ বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকলের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) আবুল বাশার। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবিব, ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা