কালামপুরে ভালুম ব্রীজ ও সড়ক নির্মাণে সরেজমিন পরিদর্শনে ইয়াসিন ফিরদৌস মুরাদ।
সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাজার এলাকায় আঞ্চলিক সড়ক ও ভালুম ব্রীজ নির্মাণের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সরেজমিন পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফিরদৌস মুরাদ।
শনিবার তিনি এলাকাটি ঘুরে দেখে সংশ্লিষ্টদের দ্রুত রাস্তা ও ব্রীজের নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
দীর্ঘদিন ধরে কালামপুর এলাকার ভালুম ব্রীজ ও আঞ্চলিক সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে ইয়াসিন ফিরদৌস মুরাদ দ্রুত টেকসই ভালুম ব্রীজ নির্মাণ এবং সড়কের কাজ দ্রুত শুরু ও শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, মানুষের দুর্ভোগ যেন দ্রুত শেষ হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পরিদর্শনকালে ইয়াসিন ফিরদৌস মুরাদ বলেন, ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে।
যেখানে সমস্যা রয়েছে সেখানে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, মানুষের কষ্ট লাঘবে আমরা মাঠে কাজ করছি কালামপুর এলাকার রাস্তা ও ভালুম ব্রীজের সমস্যাও দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। খুব শিগগিরই ভালুম ব্রীজ নির্মাণের কাজ এবং আঞ্চলিক সড়কের উন্নয়নকাজ শুরু হবে বলে আশা করছি।
এ সময় উপস্থিত ছিলেন ইবাদুল হক জাহিদ, সুনীল সাহা, আব্দুল হালিম কন্টু, ইসমাইল হোসেন সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।