June 5, 2026, 2:31 am
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

কাহারোলে বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬-এর শুভ উদ্বোধন।।

Reporter Name

কাহারোলে বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬-এর শুভ উদ্বোধন।।
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের কাহারোল উপজেলা-এ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৬-এর শুভ উদ্বোধন করেছেন দিনাজপুর -১আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের অবদানের প্রশংসা করেন।বৃহস্পতিবার (১৪ মে) ২০২৬ ইং তারিখে কাহারোল
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইশতিয়াক আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাসুদ রানা, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ সাইফুন নবী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, চাল কল মালিক সমিতির সভাপতি মোঃ আঃমান্নান সহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, খাদ্য বিভাগের কর্মকর্তা, মিল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, চলতি মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহের মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে সহায়তা করা হবে এবং কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ হতে ধান ক্রয়ের মাধ্যমে অভ্যন্তরীন বোরো সংগ্রহ অভিযান ২০২৬ মৌসুমের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।

কাহারোল, দিনাজপুর
১৪-০৫-২০২৬
০১৭৭৩২৩৮৩৪১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা