June 4, 2026, 7:41 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

কাহারোলে ৬ কেজি গাঁজা সহ গ্রেফতার -১।

Reporter Name

কাহারোলে ৬ কেজি গাঁজা সহ গ্রেফতার -১।
কাহারোল (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ মে /২০২৬ ইং সোমবার উপজেলার সুন্দর পুর ইউনিয়নের পূর্ব সাদিপুর গ্রামের সাহাপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে কাহারোল থানা পুলিশ। অভিযানের সময় মোঃ রবিউল ইসলাম ( ৩০) নামের এক ব্যাক্তিকে ৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করে পুলিশ।জানা যায়, গ্রেফতার কৃত আসামি সুন্দর পুর ইউনিয়নের পূর্ব সাদিপুর গ্রামের সাহাপাড়ার মোঃ দছির উদ্দীনের ছেলে মোঃ রবিউল ইসলাম।
পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামী কে জেলা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে কাহারোল থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান সেলিম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

কাহারোল, দিনাজপুর
২৫-০৫-২০২৬
০১৭৭৩২৩৮৩৪১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা