এটাও এই বাংলাদেশেরই একটা গার্মেন্টস এর ভেতরের চিত্র, যেখানে একটি গার্মেন্টস এর ২১ জন গর্ভবতী নারী শ্রমিককে, এক সাথে হলরুমে ডেকে নিয়ে কোম্পানির পক্ষ থেকে পুষ্টিকর দুধ খাওয়ানো হচ্ছে।
অথচ এই দেশেই এমন কিছু গার্মেন্টস এখনো আছে, যেখানে চাকুরীরত অবস্থায় কোন নারীর গর্ভধারণ করাটাই যেন অনেক বড় অন্যায়,
গর্ভধারণ করলেই তার উপর দেয়া হয় কাজের চাপ, শুরু হয় বকাবাজি সহ অনেক রকম অ*ন্যায় অনিয়ম।
অথচ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এ বলা হয়েছে, কোন গর্ভবতী শ্রমিক কে এমন কোন কাজ দেয়া যাবে না, যাহা দুষ্কর বা শ্রম-সাধ্য অথবা যাহার জন্য দীর্ঘতগণ দাঁড়াইয়া থাকিতে হয় অথবা যাহা তাহার জন্য হানিকর হওয়ার সম্ভাবনা থাকে।
রানিং মাসের গত ৪ তারিখে আশুলিয়া জিরাবো অবস্থিত একটি কোম্পানির ৩ জন গর্ভবতী নারী শ্রমিককে এক সঙ্গে জোর করে রিজাইন পেপারে স্বাক্ষর নিয়ে বের করে দেয়া হয়েছিল।
১/মোছাঃ রূম্পা আক্তার
২/ ইয়াসমিন
৩/কারিমা
উপরোক্ত ৩ জন শ্রমিকের অভিযোগ আমি আজকে গ্রহণ করি,
অভিযোগগুলো নিয়ে এই সপ্তাহে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।
প্রয়োজনে- ০১৯৭৫-৪৯৩৮৫৮ (হোয়াটসঅ্যাপ)