June 4, 2026, 7:38 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

গাইবান্ধায় এমপি আব্দুল করিমের উদ্যোগে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

Reporter Name

গাইবান্ধায় এমপি আব্দুল করিমের উদ্যোগে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

এমপি আব্দুল করিমের উদ্যোগে ৫০০ অসহায় মানুষের মাঝে ১০ লক্ষ টাকা প্রদান
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধা জেলার অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিলের অর্থায়নে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিম-এর পক্ষ থেকে ৫০০ জন হতদরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়।
সম্প্রতি আয়োজিত এ মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ আব্দুল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির সহকারী একান্ত সচিব (এপিএস) মোঃ ফয়সাল কবির রানা, এবিএম মাহমুদুল ইসলাম (এপিএস) এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোঃ রেজাউন্নবী। এছাড়াও স্থানীয় নেতাকর্মী, সামাজিক ব্যক্তিবর্গ ও দলের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল করিম বলেন, “ঈদ মানে আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের বিত্তবানদের পাশাপাশি রাষ্ট্রের দায়িত্বও হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। প্রধানমন্ত্রী সবসময় দেশের গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এই সহায়তা প্রদান তারই একটি মানবিক দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার জনগণের দরকার । কোনো অসহায় মানুষ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগীরা এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। অনেকেই জানান, ঈদের আগে এই আর্থিক সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে। তারা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা