June 5, 2026, 4:41 am
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

গাইবান্ধায় ব্র্যাক সিডের আয়োজনে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

গাইবান্ধায় ব্র্যাক সিডের আয়োজনে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল :

টেকসই কৃষি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং মানসম্মত কৃষিপণ্য নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধায় এক ব্যতিক্রমধর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিডের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় জেলার ৭১ জন ডিলার ও রিটেইলার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
“উত্তম কৃষি চর্চায় টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক এই কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ বীজ ব্যবহার, সঠিক সার ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির ওপর বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে কৃষির গুণগত মান উন্নয়নের দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) খামারবাড়ি, মোঃ আতিকুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল আলম, সদর কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সোহেল রানা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের ব্র্যাক সিডের রিজিওনাল ম্যানেজার মোঃ রশীদুল ইসলাম, কোয়ালিটি মনিটরিং অফিসার মোঃ নাজমুল হাসান, জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মোঃ সাখাওয়াত হোসেন, সিনিয়র টিএসও মোঃ রেজাউল করিম, টিএসও আব্দুর রব (গাইবান্ধা), টিএসও জান্নাতুন নাঈম সুনান এবং বিপিও মমিনুল ইসলাম।
বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষিকে টেকসই করতে হলে নিরাপদ ও উন্নতমানের বীজ ব্যবহারের কোনো বিকল্প নেই। একই সঙ্গে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, ডিলার ও রিটেইলারদের মাধ্যমে কৃষকদের কাছে সঠিক তথ্য ও মানসম্পন্ন উপকরণ পৌঁছে দিলে কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজন তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে তারা কৃষকদের আরও কার্যকরভাবে সহায়তা করতে পারবেন। সেই সাথে ৭১ জন ডিলার ও রিটেইলারদের মাঝে গত বছেরর আমন ধানবিজ বিক্রয়ের চাহিদা পুরনে প্রাপ্য উপহারস্বরূপ পন্য তাদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানের আয়োজকরা আরো জানান, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষিকে আরও আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করতে এ ধরনের কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করা হবে। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গাইবান্ধা জেলা টেকসই কৃষি উন্নয়নে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা