June 5, 2026, 4:38 am
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

গাইবান্ধায় মহান মে (শ্রমিক) দিবস-২০২৬ পালিত

Reporter Name

 

গাইবান্ধায় মহান মে (শ্রমিক) দিবস-২০২৬ পালিত

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

সুস্থ শ্রমিক কর্মঠ হাত, এবার আসবে নতুন প্রভাত -এই স্লোগানকে নিয়ে আজ শুক্রবার গাইবান্ধায় নানা কর্মসুচীর মধ্য দিয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস -২০২৬ পালিত হয়েছে । গাইবান্ধা জেলা প্রশাসন ও শ্রম কল্যান কেন্দ্রের আয়োজনে সকালে স্বাধীনতা প্রাঙ্গন থেকে বর্ন্যাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে ।

বিভিন্ন সংগঠনের বর্নাঢ্য রালী শহর প্রদক্ষিন শেষে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনাায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ ময়নুল ইসলাম সাদিক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

অতিরিক্ত পুুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু , জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, শ্রমিক দলের সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকু সহ অন্যরা। কর্মসুচীতে গাইবান্ধা অংশগ্রহণ করেন জেলা অটোরিক্সা, অটোটেম্পু, ট্যাক্সি, মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সিকার পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য সংগঠন। বক্তারা বলেন,

মহান মে দিবসের ইতিহাসের সূচনা ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে। শিল্প বিপ্লব-পরবর্তী সময়ে শ্রমিকদের দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হলে তারা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে সংগঠিত হয়ে ওঠে। ওই বছরের ১ মে দেশজুড়ে ধর্মঘট ও বিক্ষোভ শুরু হয়, যার কেন্দ্রবিন্দু ছিল শিকাগো।

আন্দোলনের ধারাবাহিকতায় ৪ মে সংঘটিত হে মার্কেট বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলিতে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হন। পরবর্তীকালে কয়েকজন শ্রমিক নেতাকে বিতর্কিত বিচারে মৃত্যুদণ্ড দেয়া হলে তা বিশ্বব্যাপী প্রতিবাদের জন্ম দেয় এবং শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

এরপর ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সেই থেকে দিনটি বিশ্বজুড়ে শ্রমিক অধিকার ও ন্যায্যতার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।

মে দিবস উপলক্ষে বিশ্বের ৮০টির বেশি দেশে ১ মে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হবে। বাংলাদেশেও সরকারি ছুটির পাশাপাশি নানান কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করে আসছে।

এছাড়া মে দিবস উপলক্ষে গাইবান্ধার শহর সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা