June 4, 2026, 10:24 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

জমকালো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০ মে অনুষ্ঠিত

Reporter Name

জমকালো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০ মে অনুষ্ঠিত হলো জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিনিধি সম্মেলন। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নবচেতনার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিনিধি সম্মেলনে ছিল কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, সেরা বিজ্ঞাপনদাতা ও রিপোর্টিংয়ে প্রতিনিধিদের সম্মাননা প্রদান।

দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট লায়ন মোঃ গনি মিয়া বাবুল, দৈনিক নবচেতনার নির্বাহী সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব, টিভি উপস্থাপক রিদুয়ান খন্দকার, বিশিষ্ট লেখক ও ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ জহির ইবনে মুসলিম, সহকারী সম্পাদক মির্জা সিনথিয়া, বিশিষ্ট সাংবাদিক ও আবৃত্তিকার শাহ আলম সুরমা, সাংবাদিক ও সমাজসেবী ফাতেমা সাথী।

বিশিষ্ট টিভি উপস্থাপক ও সাংবাদিক সালাম মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক নবচেতনার চট্টগ্রাম ব্যুরো চিফ মোঃ আমিনুল হক শাহীন, চট্টগ্রাম কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহেরুল কাদের, সর্বাধিকার সংগঠক তালুকদার মনিরুজ্জামান মনির, ফেনী জেলা প্রতিনিধি মোঃ শাহেদ চৌধুরী, টাঙ্গাইল জেলা প্রতিনিধি আতাউর রহমান, জামালপুর জেলা প্রতিনিধি রুহুল আমিন রাজুসহ দেশের সকল জেলা-উপজেলার প্রতিনিধিবৃন্দ।

এ সময় মফস্বলে সেরা বিজ্ঞাপনদাতা প্রথম স্থান অধিকারী আমিনুল হক শাহীন, দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ শাহেদ চৌধুরী, তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ রুহুল আমিন রাজু এবং ঢাকা সিটির মধ্যে সেরা বিজ্ঞাপনদাতা প্রথম স্থান অধিকারী নবচেতনার সিনিয়র রিপোর্টার জাকির হোসেন হারুন, দ্বিতীয় স্থান অধিকারী উত্তম কুমার ধাম, তৃতীয় স্থান অধিকারী পীযূষ কুমার বিশ্বাসের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি শওকত আলী খান বাদল ও ফটোসাংবাদিক মোঃ আলাউদ্দিন খোকন।

এ সময় সম্পাদক ও প্রকাশক লায়ন মোঃ সাখাওয়াত হোসেন বলেন, সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দৈনিক নবচেতনা ৩৫তম বছর অতিক্রম করছে। দৈনিক নবচেতনা বস্তুনিষ্ঠ লিখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আপনাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে দৈনিক নবচেতনা দেশের ১৫তম জাতীয় দৈনিক হিসেবে প্রতিষ্ঠিত।

আগামীতেও দৈনিক নবচেতনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এটি দেশের শীর্ষ দৈনিকে রূপান্তরিত হবে।

পরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মিলনমেলা সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা