জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করতে এসে কার্ডিয়াক এ্যাটাকে ইন্তে*কাল করেছেন চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে তিনি নির্বাচন কমিশন ভবনের ৩য় তলায় উঠার পরই করিডোরে সবার সামনে সেন্সলেস হয়ে পড়ে যান।এর প্রায় ১০ মিনিটের মধ্যে একটি এম্বুলেন্স উনাকে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্যমতে উনি সেন্সলেস হওয়ার ৩০ সেকেন্ডের মাথায়ই ইন্তে*কাল করেছিলেন।