June 5, 2026, 12:23 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

তানোরে বিজ্ঞান মেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার

Reporter Name

তানোর,( রাজশাহী) উপজেলা সংবাদদাতা

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে প্রযুক্তি”প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলায়৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এবং দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, সোমবার (১৩এপ্রিল) শেষ বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টল দেয়া হয়েছিল । এসব স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞান ভিত্তিক মডেল ও প্রযুক্তি নির্ভর নানা ধারণা উপস্থাপন করেছিলেন। মেলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশ গ্রহণে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা তাদের বিজ্ঞান চর্চা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করেছে।
উপজেলা সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলমের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক নাঈমা খান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -১ (তানোর গোদাগাড়ী)সংসদীয় আসনের মাননীয় সংসদ জনাব অধ্যাপক মজিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এসএম মাসুদ পারভেজ,প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, সমাজ সেবা কর্মকর্তা সহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, তানোর পৌর জামায়াতের আমির মোকসেদ আলী, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা প্রমুখ। সমাপনীর পূর্বে অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের ভূয়সী প্রশংসা করেন।

আয়োজকদের মতে, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে এধরনের আয়োজন ভূমিকা রাখছে।বিজ্ঞান মেলায় স্টল মূল্যায়নে সিনিয়র গ্রুপ (কলেজ পর্যায়ে) ১ম স্থান অধিকার করেছে মুন্ডুমালা কামিল মাদ্রাসা, ২য় স্থান সরকারি আব্দুল করিম সরকার কলেজ, ৩য় স্থান মুন্ডুমালা মহিলা ডিগ্রি কলেজ।বিজ্ঞান মেলায় স্টল মূল্যায়নে জুনিয়র গ্রুপ (স্কুল পর্যায়ে) ১ম স্থান অধিকার করেছে প্রাণপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ২য় স্থান আল-মাদ্রাসাতুল ইসলাহিয়া দাখিল মাদ্রাসা, ৩য় স্থান সরনজাই উচ্চ বিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা