April 20, 2026, 10:23 am
শিরোনাম :
চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি না ফেরার দেশে পাড়ি জমালেন অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা কামাল ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ মুন্সিগঞ্জ জেলা তৃণমূলে বিএনপি মহিলা দলের শীর্ষে রাজনীতিবিদ নেত্রীরা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি মুন্সিগঞ্জে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অতিরিক্ত পিপি দায়িত্ব পদে রোজিনা। রাণীশংকৈলে নির্মাণাধীন সেফটি ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা

তুরাগে হত্যা মামলার আসামির সম্পদ বিক্রির অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অর্থ আত্মসাতের দাবি

Reporter Name

 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তুরাগ এলাকায় একটি হত্যা মামলাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মামলার আসামিকে জেল হাজতে পাঠানোর পর তার সম্পদ বেআইনিভাবে বিক্রি এবং পুলিশের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, নুর আলম নামের এক ব্যক্তিকে গত ৫ মার্চ একটি হত্যা মামলায় আসামি করে কারাগারে পাঠানো হয়। এর পরপরই তার পরিবারের সদস্যরা বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন।

পরিবারের দাবি, আদালতের কোনো নির্দেশনা ছাড়াই মামলার তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা আসামির অফিসের স্টাফদের সঙ্গে যোগসাজশে তার অফিসের মালামাল বিক্রি করে দেন। একই সঙ্গে আসামিকে রিমান্ডে না আনার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া আসামির কাছ থেকে তিনটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও উঠেছে। ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, আসামির স্ত্রীর কাছে থাকা প্রায় ২২ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার এবং বাসার প্রায় ১০ লাখ টাকার মালামাল বিভিন্ন সময়ে বিক্রি করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, তুরাগ থানা—তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। একইভাবে মামলার তদন্ত কর্মকর্তা শাশ্বত দত্ত-এর সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ভুক্তভোগী পরিবার এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে। তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা