June 4, 2026, 7:37 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

দূর্গোৎসব পালনে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

মিঠু মিয়া

দূর্গোৎসব পালনে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ উৎসব পালনের লক্ষ্যে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন এবং জেলা শাখার সদস্য সম্পা দেব।

নেতৃবৃন্দ পূজা মণ্ডপ, মন্দির ও আশপাশের এলাকায় কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বৃদ্ধি, নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন এবং পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট বিশেষভাবে অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা