ধামরাইয়ে কৃষকদের দুর্ভোগ লাঘবে নতুন রাস্তার উদ্বোধন।
সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মাদ্রাসা তেতুলিয়া গ্রামে তেতুলিয়া কবরস্থান থেকে সাত্তার বাড়ি পর্যন্ত নতুন রাস্তার উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে কৃষকদের ফসল বাড়িতে আনতে চরম দুর্ভোগ পোহাতে হতো। এলাকাবাসীর সেই কষ্টের কথা বিবেচনা করে রাস্তার উদ্বোধন করেন ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মোঃ রাকিব হোসেন।
তিনি ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ১নং সহ-সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা যুবদল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, ভাড়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের, ধামরাই থানা জিয়া পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় কৃষক হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার অভাবে ধান ও অন্যান্য ফসল বাড়িতে আনতে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। বাধ্য হয়ে কম দামে ফসল বিক্রি করতে হতো। এখন রাস্তা নির্মাণ হওয়ায় সহজেই ফসল পরিবহন করা যাবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবেন।