ধামরাইয়ে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: হেরোইন ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সূয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকা থেকে আব্দুল হামিদের ছেলে মোঃ আনোয়ার হোসেন ওরফে হানিফ এবং সূয়াপুর এলাকা থেকে গোলাম মর্তুজার ছেলে মোঃ সাব্বির হোসেনকে ১১ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
এছাড়া গোপাল কৃষ্ণপুর এলাকা থেকে মৃত আতোয়ারের ছেলে এরশাদ এবং কালামপুর চৌরাপাড়া এলাকা থেকে নুর ইসলামের ছেলে মোঃ সোহেলকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।