June 5, 2026, 1:21 am
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২৫

Reporter Name

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২৫

সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ মে) সকালে উপজেলার বারবাড়িয়া এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৮টা ৪ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সকাল ৮টা ২০ মিনিটে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধারে কাজ শুরু করেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, স্বপ্না পরিবহন ও পদ্মা স্পেশাল পরিবহনের দুটি বাসের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্বপ্না পরিবহনের বাসে থাকা গ্রাফিক্স টেক্সটাইলের বেশ কয়েকজন কর্মচারী আহত হন। দুর্ঘটনার পর বাসের চালক গাড়ির ভেতরে আটকা পড়লে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করেন।

পরে স্থানীয় পথচারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা