নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন ওসি নিয়োগ
Reporter Name
- Update Time :
Tuesday, April 7, 2026
/
-
42 Time View
/
-

রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি :সাইফুল ইসলাম পিয়াস
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক এএইচএম সালাউদ্দিন।
সম্প্রতি বদলির পর তিনি গত ২ এপ্রিল রূপগঞ্জ থানার কার্যভার গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকায় ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, রূপগঞ্জ থানার পূর্ববর্তী ওসি মো. সবজেল হোসেনকে অন্যত্র বদলি করা হলে তার স্থলাভিষিক্ত হন এএইচএম সালাউদ্দিন। নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যাশা করছেন স্থানীয়রা।
এদিকে, এলাকাবাসীর আশা—নতুন ওসির নেতৃত্বে রূপগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।
আরও সংবাদ