নজির সৃষ্টি করলেন ছাত্রশিবির, নিহত সাংবাদিকের পরিবারকে দুই লক্ষ টাকা সহায়তা করলেন। এবং আশ্বাস দিয়েছেন আগামীতে পাশে থাকার। ছাত্রশিবির কে ভালোবাসার জন্য দল করতে হয় না, তারা ভালোবাসা তৈরি করে ভালবাসতে বাধ্য করে। ডাকসুতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন চ্যানেল এস এর সাংবাদিক , অথচ বাংলাদেশে এত বড় বড় রাজনৈতিক দল থাকার পরও কোন দল বড় কোন সহায়তা করল না। কোন সাংবাদিক সংগঠন উল্লেখযোগ্য সহায়তা করল না। কিন্তু ঠিকই এই বিপদে সাংবাদিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ছাত্রশিবির। তাদের এই মহৎ কাজে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে গর্বিত।
“গুপ্ত গুপ্ত বলে কারো পেছনে না লেগে এভাবে কাজ করুন মানুষ আপনাদেরকে ভালবাসবে আর না হয় আগামীতে পস্তাতে হবে।”
Journalist Toki
নিচের লেখাটি ডাকসুর নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ সাহেবের ।
ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।
চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে—
“আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।”
অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা!
আমরা পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো।
বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই।