June 4, 2026, 9:11 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

পুলিশের দায়ের করা মিথ্যা ট্রাইবুনাল মামলায় বিএনপির ১২ নেতা-কর্মী বেকসুর খালাশ

আমির হোসেনঃ

পুলিশের দায়ের করা মিথ্যা ট্রাইবুনাল মামলায় বিএনপির ১২ নেতা-কর্মী বেকসুর খালাশ

আমির হোসেনঃ বেগম খালেদা জিয়ার রায়কে বাধাগ্রস্ত করার অভিযোগে নলছিটি থানা পুলিশের দায়েরকৃত বিশেষ ট্রাইবুনাল ১৯/৯ মামলায় অব্যহতি পেলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী , সাংগঠনিক সম্পাদক মাসুম শরিফ সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন এর ১২ নেতাকর্মী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঝালকাঠী বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ( বিশেষ ট্রাইবুন্যাল -২) এ আসামীদের পক্ষে চার্জ গঠন থেকে অব্যহতির জন্য শুনানীতে অংশ নেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন এবং আসামী পক্ষে নিয়োজিত কৌশলী ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন।

আদালতে শুনানি শেষে সকল আসামীদের মামলার দায় থেকে অব্যহতির আদেশ প্রদান করেন। মামলার আইনজীবী মিজানুর রহমান মুবিন জানান ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় প্রচারের দিন ধার্য্য ছিল। ঐ রায়কে কেন্দ্র করে তৎকালীন আওয়ামী সরকার বিএনপি নেতাকর্মীদের হয়রানী করতে সারা বাংলাদেশে ৬ ফেব্রুয়ারী একযোগে রায় বাধাঁগ্রস্থ করার মিথ্যা ও গায়েবী অভিযোগে মামলা দায়ের করে বিপুল সংখ্যক নেতাকর্মীদের গ্রেফতার করে। পরবর্তীতে ২০১৮ সালের রাতের ভোট নির্বিগ্নে করার জন্য সারা বাংলাদেশর বিপুল সংখ্যক নেতাকর্মী গ্রেফতার করে এসকল মিথ্যা মামলায় জেল হাজতে পাঠানো হয়। মামলায় চার্জ গঠনের মত কোন উপাদান না থাকায় বিজ্ঞ আদালত মামলার অভিযোগ গঠন থেকে অব্যগতি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা