June 4, 2026, 8:59 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

প্রকাশ্যে বিচার কবি জামাল

Reporter Name

প্রকাশ্যে বিচার
কবি জামাল
কি নিদারুণ আমাদের এই সমাজ
কি সুন্দর গর্জিত কন্ঠে তুলছে আওয়াজ।

বিচার চাই, বিচার চাই,
শিশু হত্যার বিচার চাই।
শিশু ধর্ষনের বিচার চাই।
হ্যাঁ আমরা সবাই বিচার চাই।

তবে কে কার কথা বলছে কখন?
কখন হচ্ছে বিচার,
আজো জানা নাই কবে হাসবে মুখ
আসিয়া, রামিসার।

কবরে শুয়ে অভিসম্পাত দিয়ে
কপাল দিচ্ছে বাড়ি
কেন যে বিধি পাঠালে ভবে
তোমার সাথেই আড়ি।

নির্মম এই দেশটি তোমার
হানাহানিতে ভরা
আমাদের কোনো ঠাঁই নেই যে
আমরা শিশু দিশেহারা।

কবেকার চোখে নিলাম হবো
জানা ছিলো না কবু
ইজ্জ্বতের সাথে জীবনো বিনাশ
কাঁদছিনা তো তবু।

নরপিশাচের দল যেখানে
হায়না সেজে আছে
কীভাবে বাঁচবো আমরা শিশু
দলাদলীর ঐ সাজে।

বিচারের নামে বাহবা পেতে
করছে কত ঢং
আমাদেরকে সং সাজিয়ে
ছড়িয়ে ছিটিয়ে রং।

আজো পায়নি আসিয়া বিচার
কীভাবে রামিসা আবার
কালকে হয়তো খবরে আসবে
নতুন কোনো পাপাচার।

এভাবেই তো চলছে ঘাঁটি
দেশ নামক এই মাটি
মন্ত্রী তন্ত্রী বাহাদুরি কত
হৃংকারেই সব ফাঁকি।

খ্যান্ত করে ধর্ষনের বিচারে
নিযুক্ত করেন দৃষ্টি
প্রকাশ্যের বিচারে গড়ে তুলুন
এক নতুন ধারার সৃষ্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা