June 5, 2026, 1:41 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯

Reporter Name

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের পতেঙ্গা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার থেকে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৫ জন রোহিঙ্গা নাগরিক।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
গ্রেফতাররা হলেন— কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আলম (৪৫), ১০ নম্বর ক্যাম্পের সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০), মো. ইসমাইল (৪০), মহেশখালীর জালিয়াপাড়া বাঘকাটাঘোনা গ্রামের শাহ আলম (৩৫), টেকনাফের দক্ষিণপাড়া গ্রামের আজম উল্লাহ (৫৭), একই এলাকার মো. ফারুক (২৫) এবং ডেলপাড়া গ্রামের ছানাউল্লাহ (৫৭)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বঙ্গোপসাগর হয়ে দেশে প্রবেশ করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা একটি ফিশিং ট্রলারে অভিযান চালান। এ সময় ট্রলারের মাছ সংরক্ষণের স্টোর থেকে ইয়াবা ভর্তি তিনটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে ৫০টি কার্ড পাওয়া যায়। প্রতিটি কার্ডে ১০ হাজার পিস করে মোট ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেফতারদের মধ্যে ৫ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা