June 5, 2026, 4:43 am
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

ভালুকা উপজেলায় ১০ নং হবির বাড়ি ইউনিয়ন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমিটির আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন।

Reporter Name

ভালুকা উপজেলায় ১০ নং হবির বাড়ি ইউনিয়ন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমিটির আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন।

তথ্য ও ভিডিও চিত্রে: মো: সুমন মিয়া।

পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ১০ নং হবির বাড়ি ইউনিয়নের ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) শ্রমিক ইউনিয়ন কমিটির আয়োজনে, পহেলা মে উপলক্ষে এক বিশাল র‍্যালী অফিস থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সংগঠন কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালী শেষে সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে এই দিনটি। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মানজনক জীবনের দাবিতে এই দিবসের তাৎপর্য অপরিসীম।
১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। সেই আন্দোলনই আজকের পহেলা মে দিবসের ভিত্তি। দীর্ঘ সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে অর্জিত এই অধিকার আজ বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অনুপ্রেরণার উৎস।
বাংলাদেশে দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা নানা কর্মসূচির আয়োজন করেছে। র‍্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে।
বিশেষজ্ঞরা মনে করেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। শিল্প, কৃষি, নির্মাণসহ প্রতিটি খাতে শ্রমিকদের ঘামেই গড়ে উঠছে অর্থনীতির ভিত। তাই তাদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
পহেলা মে আমাদের মনে করিয়ে দেয়—শ্রমিকদের অধিকার রক্ষা করা শুধু একটি দিনের বিষয় নয়, বরং এটি একটি চলমান দায়িত্ব। সম্মান ও সমতার ভিত্তিতে একটি উন্নত সমাজ গঠনে শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা করাই হোক এই দিনের অঙ্গীকার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা