June 4, 2026, 7:37 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. সোহেল কবির

Reporter Name

মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. সোহেল কবির

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় স্বাস্থ্যসেবায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল কবির। সম্প্রতি তার অফিস কক্ষে অসুস্থ এক শিশুকে কোলে নিয়ে সেবা ও সান্ত্বনা দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।

ছবিতে দেখা যায়, ব্যস্ত অফিস কার্যক্রমের মাঝেও ডা. সোহেল কবির অসুস্থ শিশুটিকে কোলে নিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং অভিভাবকদের সঙ্গে কথা বলছেন। এ সময় উপস্থিত রোগীর স্বজনরা জানান, মনপুরার মতো দুর্গম এলাকায় এমন আন্তরিক ও মানবিক চিকিৎসক পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়।

স্থানীয়রা বলেন, ডা. সোহেল কবির দায়িত্ব নেওয়ার পর থেকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। রোগীদের প্রতি তার আন্তরিক আচরণ এবং চিকিৎসা সেবায় নিষ্ঠা সাধারণ মানুষের আস্থা বাড়িয়েছে।

এ বিষয়ে কয়েকজন রোগীর স্বজন জানান, ডাক্তার সাহেব শুধু চিকিৎসাই দেন না, রোগীদের আপনজনের মতো দেখেন। এজন্য মানুষ তাকে অনেক সম্মান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা