June 5, 2026, 11:12 am
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

মোরেলগঞ্জে পপুলার ডক্টরস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

Reporter Name

 

মোঃ ফিরোজ আহমেদ তালুকদার।
বাগেরহাট মোড়লগঞ্জ প্রতিনিধঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে পপুলার ডক্টরস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন ও সায়েন্টিফিক সেমিনার (১৪ মার্চ) মঙ্গলবার সকাল ১১টায় মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন পপুলার ডক্টর হসপিটাল এন্ড ডায়াগনস্ট সেন্টারে দি ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ পি এল সি এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান পপুলার ডক্টরস হসপিটাল এন্ড ডায়াগনস্ট সেন্টার এর সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ৯৮ বাগেরহাট -৪ (মোরেলগঞ্জ – শরণখোলা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছবির আহমদ অখন্দ, পৌর জামাতের আমির মোঃ রফিকুল ইসলাম, গুলিশাখালি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (অবঃ) মোঃ আব্দুল বারী , মোরেলগঞ্জ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি ও এ সিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় এর আইসিটি শিক্ষক মোঃ মোস্তফা আল মাহমুদ, শিক্ষক মোঃ মেহেদী হাসান,

বক্তব্য রাখেন অর্থোপেডিক ট্রামালজিস্ট বিশেষজ্ঞ ও সার্জন খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল ডাঃ মোঃ মিরাজুল করিম, আবাসিক মেডিকেল অফিসার পপুলার ডক্টর হসপিটাল মোড়েলগঞ্জ ডাঃ মোঃ আল মামুন, সার্জারি বিশেষজ্ঞ এমবিবিএস (স্বাস্থ্য) (ডি-এ), সিএমইউ (আলট্রাসনোগ্রাম) ডাঃ মুজাহিদুল ইসলাম, শহীদ সরোয়ারদী মেডিকেল কলেজ, ঢাকা ডাঃ মোঃ মনসুরুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন

উপস্থিত বক্তারা এই বিশাল এই জনপদের চিকিৎসা সেবার অনেক দুরবস্থার কথা তুলে ধরেন এবং সুচিকিৎসার মাধ্যমে এর সমাধানের মাধ্যমে এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নের ব্যাপারে ও স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা এলাকাবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা