মণিরামপুরে ইসলামী আন্দোলনের নির্বাচনী দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন যশোর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নির্বাচনী দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ সেপ্টেম্বর বিকেলে মণিরামপুর কারীমিয়া মাদ্রাসার মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর পাঁচ মণিরামপুর আসনের ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মাষ্টার জয়নাল আবেদীন টিপু, মণিরামপুর উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক শামছুদ্দিন আজাদী, সহ-সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি গোলাম রব্বানী, ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম, সহ-সভাপতি ডাক্তার আহসান হাবীব, সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইজ্জত আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মুজাহিদ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।